এই লেখায় যা আছে
কেস স্টাডি এক নজরে
- চ্যালেঞ্জ: বড় বাংলা PDF-কে EPUB-এ রূপান্তরে সাধারণ কনভার্টার যুক্তাক্ষর ও অনুচ্ছেদ ঠিক রাখতে পারে না।
- সমাধান: Gemini Pro-র বড় কনটেক্সট ব্যবহার করে পুরো অধ্যায় পড়িয়ে পরিচ্ছন্ন, কাঠামোবদ্ধ লেখা তৈরি করানো।
- ফলাফল: কম হাতের কাজে পরিচ্ছন্ন অধ্যায়ভিত্তিক EPUB।
- কার জন্য: প্রাথমিক
- প্রয়োজনীয় সময়: বইয়ের আকারভেদে ১–২ ঘণ্টা
হ্যালো কিন্ডেল রিডারস!
আপনারা যারা কিন্ডেলে বাংলা বই পড়েন, তারা নিশ্চয়ই জানেন বাংলা PDF পড়া কতটা ঝামেলার! জুম করে পড়তে গিয়ে চোখ ব্যথা হয়ে যায়। আর PDF থেকে EPUB বা Text-এ কনভার্ট করতে গেলে সাধারণ OCR সফটওয়্যারগুলো যুক্তবর্ণ বা ফন্ট ভেঙে একেবারে জগাখিচুড়ি পাকিয়ে ফেলে।
তবে আজ আপনাদের জন্য আরেকটা দুর্দান্ত উপায় নিয়ে এসেছি— Gemini Pro!
Claude-এর মতোই Gemini Pro-এর শক্তিশালী ভিশন মডেল দিয়ে খুব সহজেই বাংলা PDF থেকে নিখুঁত টেক্সট এক্সট্র্যাক্ট করে EPUB বানানো যায়।
কীভাবে Gemini Pro সেটআপ করবেন?
- প্রথমে https://antigravity.google/download থেকে Antigravity ডাউনলোড করে ইন্সটল করুন।
- সফটওয়্যারটি ওপেন করে আপনার Gemini Pro অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
(টিপস: Gemini Pro অ্যাকাউন্ট পেতে Facebook বা Telegram-এ বিশ্বস্ত রিসেলারদের কাছ থেকে স্বল্পমূল্যে নিতে পারেন।)
- একটি প্রজেক্ট ফোল্ডার তৈরি করে সেখানে আপনার বাংলা PDF বইটি রাখুন এবং Antigravity-তে ফোল্ডারটি ওপেন করুন।
- এরপর নিচের প্রম্পটটি দিন (প্রম্পটের
bangla_book.pdfএর জায়গায় আপনার আসল ফাইলের নামটি দেবেন):
Please read my provided personal Bangla PDF located in this folder (e.g., `bangla_book.pdf`). Extract all the text exactly as it is written in Bengali using your vision capabilities. Format it using Markdown with proper headings and paragraphs so I can convert it to an EPUB.
**Important:** This is an important and sensitive books of mine. Please exercise the highest level of care to ensure there are absolutely no mistakes in any Bengali or Arabic word. Read and understand the text carefully before transcribing it, and verify that every extracted word matches the original exactly. no duplicate word, recheck after your generated md.
**CRITICAL:** Because of 5-hour timeout limits and API constraints, DO NOT attempt to process all pages of the target PDF in a single run. If the PDF is too large, first create a robust processing plan that divides it into small batches before starting automatic processing. Save your progress in this folder after every page or batch so that no work is lost if the process is interrupted.
- প্রম্পট দেওয়ার পর Gemini Pro বইটি কনভার্ট করার একটি প্ল্যান তৈরি করবে এবং কাজ শুরু করবে।
- যেহেতু PDF বড় হলে ব্যাচে কাজ হয়, তাই প্রথম ব্যাচ শেষ হওয়ার পর আপনাকে শুধু প্রম্পট বক্সে লিখতে হবে "proceed with next"। এভাবে সবগুলো পেজ শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউ করুন।
- কাজ শেষ হলে শুধু Antigravity-কে বলুন EPUB, MOBI বা KFX ফরম্যাটে কনভার্ট করে দিতে। আপনি চাইলে আপনার পছন্দের কাভার (Cover) ছবিও ব্যবহার করতে পারবেন!
হাতে-কলমে কীভাবে করবেন? ভিডিওটি দেখুন
বাস্তব প্রয়োগ: একটি উদাহরণ
(দৃষ্টান্তমূলক উদাহরণ) ধরা যাক, একজন শিক্ষার্থী একটি প্রবন্ধ সংকলনের PDF থেকে EPUB বানাতে চান। তিনি Gemini-তে একটি নির্দিষ্ট নির্দেশনা সংরক্ষণ করে রাখেন — শিরোনাম কোথায় হবে, অনুচ্ছেদ কীভাবে ভাগ হবে, পাদটীকা কোথায় যাবে। প্রতিটি প্রবন্ধ আলাদা করে দিয়ে ফলাফল একটি ফাইলে জমান, তারপর xKAF-এর মার্কডাউন থেকে EPUB টুলে দিয়ে বই তৈরি করেন।
সাধারণ ভুল ও সমাধান
| ভুল | কেন সমস্যা | সমাধান |
|---|---|---|
| পৃষ্ঠার হেডার-ফুটার না সরানো | প্রতি পৃষ্ঠার পৃষ্ঠা নম্বর ও বইয়ের নাম লেখার ভেতরে ঢুকে যায় | নির্দেশনায় স্পষ্ট লিখুন: পৃষ্ঠা নম্বর ও হেডার বাদ দাও |
| আউটপুট ফরম্যাট উল্লেখ না করা | প্রতিবার ভিন্ন ধরনের ফলাফল আসে | মার্কডাউনে উত্তর দিতে বলুন, অধ্যায়ের জন্য # ব্যবহার করতে বলুন |
মূল শিক্ষা
- বড় কনটেক্সট মানে কম ভাগাভাগি — তবু অধ্যায় ধরে কাজ করাই নিরাপদ।
- ভালো নির্দেশনা একবার বানিয়ে বারবার ব্যবহার করুন।
- মার্কডাউন আউটপুট নিলে পরে যেকোনো ফরম্যাটে রূপান্তর সহজ।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
Gemini আর Claude — কোনটি ভালো?
দুটিরই আলাদা শক্তি আছে; আমাদের তুলনামূলক লেখায় বিস্তারিত দেখুন। অনেকে লেখা পরিষ্কারে একটি আর কোডিংয়ে অন্যটি ব্যবহার করেন।
তৈরি EPUB কিন্ডলে পাঠানো যাবে?
হ্যাঁ, Send to Kindle দিয়ে EPUB পাঠালে অ্যামাজন নিজেই কিন্ডল ফরম্যাটে রূপান্তর করে নেয়।
লেখাটা ভালো লাগলে একটা ভালোবাসা দিয়ে যান



